ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ট্রলার সহ ৫ ব্যাক্তিকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের রাখাইন অঞ্চল ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (AA) সদস্যরা।
তারা হলেন মোহাম্মদ আইয়ুব (২৪), মোহাম্মদ আজিমুল্লাহ (৩০), সালাম নুর(৩১), আয়ুব আলী (৩৭) এবং ছৈয়দ হোসেন (২৫)। ২৮ জুন রবিবার বেলা ২ টার সময় এই ঘটনা ঘটে।
আটককৃতরা সকলেই উখিয়া-টেকনাফ ক্যাম্পে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী এমন তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) এস,এম অনীক চৌধুরী।
ইউএনও বলেন, রবিবার (২৮ জুন) দুপুরের পর টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলারসহ তারা মিয়ানমার সীমান্তবর্তী জলসীমার ভেতরে চলে যায়। এ সময় সেখান থেকে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে ।
আটককৃতদের বিষয়ে বিজিবির মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
পাবনা প্রতিনিধি : ৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জ...
নওগাঁ প্রতিনিধি:বৃক্ষরোপন কর্মসূচির আওতায় নওগাঁ জেলার সকল মস...
নিউজ ডেস্ক : চট্টগ্রামের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল নামে একটি শ...
জামালপুর প্রতিনিধি : আসন্ন হাজরাবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে...
ঝিনাইদহ প্রতিনিধি: মাদকের টাকা চা...

মন্তব্য (০)