ফাইল ছবি
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বীজতলা প্রস্তুতের সময় বজ্রপাতে একজন কৃষি শ্রমিকের প্রাণহানি ঘটেছে। আহত জমির মালিকসহ আরো ২ জন। আজ সোমবার দুপুরে ওই ঘটনা ঘটে।
প্রাণহানির শিকার কৃষি শ্রমিক কামরুল ( ৩৪) ঘোড়াঘাটের ১ নম্বর বুলাকিপুকুর ইউনিয়নের বলগাড়ী চন্ডিদাসপুর গ্রামের দিলদার রহমানের ছেলে। আহতরা হলেন একই এলাকার হায়দার আলীর ছেলে জমির মালিক গোলজার (৩৫) এবং ইনসান আলীর ছেলে নূরনবী (৩০)।
স্থানীয়রা জানান, হরিপুর গ্রামে বোরো ধানের বীজতলা তৈরির জন্য কৃষি জমিতে কাজ করছিল কামরুলসহ আরো ২ শ্রমিক। দুপুরে বজ্রবৃষ্টির সময় তাদের উপর বজ্রপাত ঘটে। এতে তাৎক্ষণিক ভাবে প্রাণ হারায় কামরুল। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা
ঘোড়াঘাট থানার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা।
পাবনা প্রতিনিধি : ৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জ...
নওগাঁ প্রতিনিধি:বৃক্ষরোপন কর্মসূচির আওতায় নওগাঁ জেলার সকল মস...
নিউজ ডেস্ক : চট্টগ্রামের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল নামে একটি শ...
জামালপুর প্রতিনিধি : আসন্ন হাজরাবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে...
ঝিনাইদহ প্রতিনিধি: মাদকের টাকা চা...

মন্তব্য (০)