• লিড নিউজ
  • সমগ্র বাংলা

বিপদসীমার ওপরে দুধকুমার নদের পানি, আরও ১৬ নদ-নদীর পানি বাড়ার শঙ্কা

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ভারি বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের ১৬টি নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এর মধ্যে দুধকুমার নদের পানি বিপদসীমা অতিক্রম করেছে।

সোমবার (২৯ জুন) সকাল ৯টার তথ্য অনুযায়ী, দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তা নদীর পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার এবং ধরলা নদীর পানি বিপদসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী নিচু এলাকার বসতঘরে পানি প্রবেশ করতে শুরু করেছে। পাশাপাশি নদ-নদীর অববাহিকায় অবস্থিত নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে আমনের বীজতলা, বিভিন্ন ধরনের সবজিক্ষেত, বাদাম ও পাটখেত পানিতে তলিয়ে গেছে।

স্থানীয়দের আশঙ্কা, পানি এভাবে বাড়তে থাকলে জনজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষি খাতে ব্যাপক ক্ষতি হতে পারে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারতের উজানে দোমুহনী ও গজলডোবা পয়েন্টে পানির প্রবাহের পরিবর্তনের প্রভাবে কুড়িগ্রামের নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী দিনগুলোতে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

কালীগঞ্জে বিনামূল্যে ১,৯০০ কৃষকের হাতে কৃষি প্রণোদনার বীজ...

গাজীপুর প্রতিনিধি : কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদ সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও প্...

image

দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

নিউজ ডেস্কঃ কক্সবাজারসহ দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অন...

image

যশোরের শার্শায় নতুন ওসি শামিনুল হক’র যোগদান

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানায় নবাগত অফিসার ইনচার্জ ...

image

পাবনায় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও কৃষকলীগ নেতা গ্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...

image

নড়াইল-২ আসনের এমপি'র পিএস বরখাস্ত

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আ...

  • company_logo