• সমগ্র বাংলা

নড়াইলে ঘুঁড়ি উড়াতে যেয়ে স্কুলছাত্র নিখোঁজ বিল থেকে মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নড়াইলে ঘুঁড়ি উড়াতে যেয়ে স্কুলছাত্র নিখোঁজ, বিল থেকে ম’র’দে’হ উ’দ্ধা’র করা হয়েছে।

স্কুলছাত্র মো: হুসাইন কালিয়া উপজেলার নোয়াগ্রাম দক্ষিণপাড়ার মোঃ সাবু শেখের ছেলে। সে শাহবাগ ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণীর ছাত্র।

শনিবার (২৭জুন) বিকালে হুসাইন তার দুই বন্ধুকে নিয়ে স্থানীয় বিলে ঘুঁড়ি উড়াতে যাই। হঠাৎ করে ঘুঁড়ি কেটে যায় তারপর সে ঘু্ঁড়ির পিছনে একা একা দৌঁড়ায়। প্রায় ১ ঘন্টা হয়ে যায় তারপরও সে ফিরে আসে না। পরে সাথে থাকা সেই ২ জন বন্ধু তাকে খুঁজতে বের হয়। হঠাৎ করে দেখে একটি মানুষের মাথা মাটির নিচে ডুকে আছে। একজন সাহস করে পা ধরে টান দিয়ে দেখতে পাই তাদেরই খেলার সাথী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ওই শিক্ষার্থী তার দুই বন্ধুর সাথে বাড়ির পাশের একটি বিলে ঘুঁড়ি ওড়াতে যায়। ওড়ানোর এক পর্যায়ে হঠাৎ ঘুড়ির সুতো কেটে গেলে সে একা একা ঘুঁড়িটির পেছনে দৌঁড়াতে শুরু করে। দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেলেও সে ফিরে না আসায় সাথে থাকা বাকি দুই বন্ধু তাকে খুঁজতে বের হয়।

খোঁজাখুঁজির এক পর্যায়ে বিলের একটি নির্জন স্থানে তারা একটি মানুষের মাথা মাটির নিচে দেবে (ঢুকে) থাকতে দেখে। পরে সাহস করে পা ধরে টেনে তোলার পর তারা নিশ্চিত হয় যে, এটি তাদেরই খেলার সাথী।

উদ্ধারকারীরা জানান, মৃত শিশুটির শরীরে কোনো ধরনের আঘাত, দাঁ’গ বা কাঁ’টা’র চিহ্ন পাওয়া যায়নি। তবে তার নাঁক ও মুখ দিয়ে প্রচুর পরিমাণে র’ক্ত’ক্ষ’র’ণ হচ্ছিল।

এদিকে, শরীরে কোনো আ’ঘা’তে’র চিহ্ন না থাকায় এবং মাথা মাটির নিচে দেবে থাকায় অ’লৌ’কি’ক বা ‘জ্বী’নে’র আ’স’র’ সংক্রান্ত নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। তবে মৃ’ত্যু’র প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অ’কা’ল ও র’হ’স্য’ম’য় এই মৃত্যুতে পরিবার ও পুরো নোয়াগ্রাম এলাকায় গভীর শোকের ছায়া। 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

২

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৫

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

  • company_logo