ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদক বিরোধী অভিযানে আটক ৪জন মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতে জেলসহ অর্থ জরিমান করা হয়েছে। আজ রবিবার সকালে রায় ঘোষিত অপরাধিদের কারাগারে পাঠানো হয়।
বীরগঞ্জ থানার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, গতকাল শনিবার অভিযান আটক মাদক ব্যবসায়ী মাদকাসক্ত ৪জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাগারে সাজা ভোগসহ অর্থ জরিমানার আদেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বীরগঞ্জের দামাই ক্ষেত্র গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৫৫) কে ১ বছর বিনাশ্রম কারাদণ্ডসহ ১শত টাকা অর্থদণ্ড, একই গ্রামের যতীন্দ্রনাথ রায়ের ছেলে রমনাথ রায় (৬৫) কে ৩ মাস বিনা শ্রম কারাদণ্ডসহ ১শত টাকা অর্থদণ্ড, ভাবকি গ্রামের আফতাব উদ্দিনের ছেলে কামরুল হাসান জিপু (৩৫) কে ১বছর বিনাশ্রম কারাদণ্ডসহ ১শত টাকা অর্থদণ্ড, এবং একই গ্রামের নান্টু ঋষির ছেলে বাবুলনান্টু (৫৬) কে ৩মাস বিনাশ্রম কারাদণ্ডসহ ১শত টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। সাজা ভোগ করতে তাদরেকে আজ রবিবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়াও আজ রবিবার সকালে কোমরপুর ফিশারী এলাকায় অভিযান চালিয়ে আল আমিন ওরফে নয়নের স্ত্রী লিজা আক্তার (২৫) কে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে। মামলা নং ২৬।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : "সুস্থ...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় শুরু হয়েছে শিশুদের জাতীয় ভিটামিন &l...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নড়াইলে ঘুঁড়ি উড়াতে যেয়ে স্...
রংপুর ব্যুরো : রংপুরে এইচএসসি পরীক্ষার্থী নুজশাত জাহানের মৃত...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গ্রাম্য আধিপত্...

মন্তব্য (০)