ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গ্রাম্য আধিপত্য নিয়ে কয়েক গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছে।
রবিবার সকাল ৯টায় ফরিদপুর-ঢাকা-বরিশাল মহাসড়কের পুখরিয়া বাসস্ট্যান্ডে সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় সড়কের দুই প্রান্ত থেকে দেশীয় অস্ত্রসস্ত্র ও ইটপাটকেল নিক্ষেপের ফলে প্রায় দেড় ঘন্টাব্যাপী মহাসড়ক বন্ধ হয়ে পড়ে। এতে সড়কের দুই পাশে বহু যানবাহন আটকে থাকায় ভোগান্তিতে পরে চালক ও যাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, পুখরিয়া বাসস্ট্যান্ড কে কেন্দ্র করে গ্রাম্য আধিপত্য নিয়ে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মৌজী মহসরদি গ্রামবাসীর সাথে মানিকদি ইউনয়নের
পুখরিয়া, ব্রাহ্মনকান্দাসহ ৫ গ্রামবাসীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করা হয়। গ্রাম্য আধিপত্যের ফলে কয়েক গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এ সময় কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করা হয়।
পাবনা প্রতিনিধি : ৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জ...
নওগাঁ প্রতিনিধি:বৃক্ষরোপন কর্মসূচির আওতায় নওগাঁ জেলার সকল মস...
নিউজ ডেস্ক : চট্টগ্রামের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল নামে একটি শ...
জামালপুর প্রতিনিধি : আসন্ন হাজরাবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে...
ঝিনাইদহ প্রতিনিধি: মাদকের টাকা চা...

মন্তব্য (০)