ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার (এসআরএইচআর) সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাটে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার যুবসংগঠন ‘লাল সবুজ সোসাইটি’ লালমনিরহাট টিমের উদ্যোগে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিবরাম এলাকায় এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। তৃণমূল পর্যায়ের ৫০ জন নারীর অংশগ্রহণে আয়োজিত এই ইভেন্টের মূল আলোচ্য বিষয় ছিল জরায়ু এবং ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ, লক্ষণ ও করণীয়।
উক্ত সচেতনতা সেশনে প্রধান আলোচক এবং রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক ডাঃ ফাতেমা তুজ জোহরা [এমবিবিএস (রাজ), সিসিডি (বারডেম), ডিএমইউ (আল্ট্রা), এফসিপিএস ফাইনাল (গাইনি এন্ড অবস)]।
ডাঃ ফাতেমা তুজ জোহরা উপস্থিত নারীদের ব্রেস্ট ও জরায়ু ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো স্ক্রিনিং করার সহজ উপায় এবং সঠিক সময়ে চিকিৎসা গ্রহণের গুরুত্ব অত্যন্ত সহজ ভাষায় বুঝিয়ে বলেন। মূল সেশনের পর একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে গ্রামীণ নারীরা তাদের প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে সরাসরি ডাক্তারের সাথে পরামর্শ করার সুযোগ পান।
ইভেন্টে লাল সবুজ সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনটির লালমনিরহাট জেলা কো-অর্ডিনেটর মোঃ ইউসুফ আলী, কোষাধ্যক্ষ আয়শা সিদ্দিকা কথা, ইভেন্ট ম্যানেজার আজহারুল ইসলাম, উপদেষ্টা সদস্য আতিকুর রহমান শাকিল এবং সদস্য জাহাঙ্গীর আলম জিদান ও হুমায়রা বিনতে আলীসহ টিমের ১০ জন সক্রিয় ভলান্টিয়ার।
আয়োজকদের পক্ষ থেকে জেলা কো-অর্ডিনেটর মোঃ ইউসুফ আলী বলেন, "তৃণমূলের নারীদের মধ্যে জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার নিয়ে এক ধরণের সামাজিক (ট্যাবো) বা সংকোচ কাজ করে। সঠিক তথ্যের অভাবে অনেকেই রোগটি একদম শেষ পর্যায়ে গিয়ে সনাক্ত করেন। লাল সবুজ সোসাইটির লক্ষ্য হলো গ্রামীণ নারীদের মাঝে এই স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়া, যেন তারা নিজেদের প্রজনন অধিকার ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হতে পারেন।"
অনুষ্ঠান শেষে উপস্থিত অংশগ্রহণকারীদের মাঝে পুষ্টিকর হালকা নাস্তা বিতরণ করা হয় এবং সচেতনতামূলক লিফলেট হস্তান্তর করা হয়।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...
নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে নও...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...
দিনাজপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে &quo...
চট্টগ্রাম প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলা জাতীয় শিক্ষা সপ্তা...

মন্তব্য (০)