• সমগ্র বাংলা

জাতীয় শিক্ষা সপ্তাহ সনদ ও পুরুষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর সনদ ও পুরুষ্কার বিতরণী সভা উপজেলা কনফারেন্স রুমে ২৫ জুন বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়৷ এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুর রহমান। উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিনচন্দ্র রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মিটু চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুচিয়া আর.কে উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকলু দাশ গুপ্ত,  সাতবাড়ীয়া শাহ আমানত সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাহাম্মদুল হক, দক্ষিণ হাশিমপুর ভান্ডারি পাড়া এইস.এম.কে.বি মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান মাওলানা মোজাহেরুল কাদের, খানদিঘী বহুমুখী উচ্চাবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বশর, কাশেম মাহবু্ব উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক দেবাশিষ আশ্চায্য,
কাজী মাওলানা সাইফুল্লা।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ চন্দনাইশ উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে, গাছবাড়ীয়া সরকারি কলেজ, সাতবাড়ীয়া শাহ আমানত সিনিয়র মাদ্রাসা, খানদিঘী বহুমুখী উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন, গাছবাড়ীয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর সুভ্রত বরণ বড়ুয়া, সুচিয়া আর.কে উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক টিকলু দাশ গুপ্ত, দক্ষিণ হাশিমপুর ভান্ডারী পাড়া এইস.এম.কে বি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোজাহেরুল কাদের, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন, গাছবাড়ীয়া সরকারি কলেজের অধ্যাপক ডক্টর সৌমেন বড়ুয়া, সাতবাড়ীয়া শাহআমানত সিনিয়র মাদ্রাসার সহকারী মৌলভী কাজী মোহাম্মদ সাইফুল্লাহ, কাশেম মাহবুব উচ্চবিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক দেবাশীষ আশ্চায্য। শ্রেষ্ট বি,এন,সি সি  গাছবাড়ীয়া সরকারি কলেজের  সৌগত বণিক পরাগ, একই কলেজের অর্ণব বিশ্বাস শ্রেষ্ঠ রোভার ও একই কলেজের সুরাইয়াতুর জুহরা শ্রেষ্ঠ গার্লস ইন রোভার নির্বাচিত হয়েছেন। অন্যদিকে উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার  প্রধান, শিক্ষক,  শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরুষ্কার ও সনদ গ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা মতে আমাদের প্রত্যেককে ৩ টি করে গাছের চারা লাগাতে হবে। তাছাড়া ইভটিজিং প্রতিরোধ, বাল্য বিবাহ রোধ ও ভুলতথ্য দিয়ে বয়স বাড়িয়ে অদক্ষ অবস্থায় বিদেশে পাড়ি দেওয়া থেকে বিরত থাকতে হবে। বিদেশ যেতে হলে প্রশিক্ষত হয়ে যেতে হবে। এবং শিক্ষার্থীদেরকে দক্ষ জন সম্পদে তৈরি হতে হবে।

মন্তব্য (০)





image

দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের সভা...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার...

image

সাইবার সুরক্ষা আইন সংস্কারের জন্য কাজ করছে সরকার: তথ্য ও ...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ...

image

কুমিল্লায় ইয়াবাসহ আটক ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ইয়াবাসহ পুলিশের হাতে আটক বুড়...

image

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা র...

পাবনা প্রতিনিধি : ৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জ...

image

নওগাঁর ধর্মীয়প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি:বৃক্ষরোপন কর্মসূচির আওতায় নওগাঁ জেলার সকল মস...

  • company_logo