ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলকে সংবর্ধনা জানাতে ফ্রান্স বিএনপির উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠান শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। নির্ধারিত সময়ের ঠিক আগে এ সিদ্ধান্তের পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠানের জন্য কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি চলছিল। ফ্রান্সের বিভিন্ন শহর থেকে বিএনপির নেতাকর্মী, প্রবাসী ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা ছিল। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের পাশাপাশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময়েরও আয়োজন রাখা হয়েছিল।
তবে অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে আয়োজকরা অনিবার্য পরিস্থিতির কথা জানিয়ে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।
ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের বলেন, আমরা সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু মন্ত্রীর ব্যস্ত সরকারি কর্মসূচি এবং চলমান তীব্র তাপদাহের কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি।
বিমানবন্দর ও প্যারিসের নোভোটেল হোটেলে নেতাকর্মীদের অতিরিক্ত উপস্থিতির বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিন পর একজন মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের আগ্রহ ছিল। তবে হোটেলের গ্রাউন্ড ফ্লোরে অতিরিক্ত ভিড় করাটা হয়তো সমীচীন হয়নি।
ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুব আলম রাঙ্গা বলেন, হল বুকিং, অতিথি আমন্ত্রণসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু শেষ মুহূর্তে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নিতে হয়েছে।
অন্যদিকে, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ বলেন, বিমানবন্দরে মন্ত্রীর নিজ এলাকার কিছু লোকজনের উপস্থিতির কারণে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পাশাপাশি আমাদের মধ্যেও সমন্বয়হীনতার একটি স্পষ্ট লক্ষণ দেখা গেছে। এককেন্দ্রিক নেতৃত্বও আজকের পরিস্থিতির জন্য অনেকাংশে দায়ী।
প্যারিসভিত্তিক কমিউনিটি নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, অনুষ্ঠানটি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। ফ্রান্সের বিভিন্ন শহর থেকে অনেকেই অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছিলেন। অনুষ্ঠান স্থগিত হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশা তৈরি হয়েছে।
বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী তার নির্ধারিত সরকারি সফরসূচি অনুযায়ী ফ্রান্সে অবস্থান করছেন। সফর শেষে তার বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শ...
নিউজ ডেস্ক : ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘ...
নিউজ ডেস্ক : বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস...
নিউজ ডেস্ক : চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ের গ্রেট হল অব...

মন্তব্য (০)