• লিড নিউজ
  • জাতীয়

কপ-৩১-এর উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ‘আন্তালিয়া লিডার্স সামিট’-এর উদ্বোধনী অধিবেশন শুরু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় সম্মেলনস্থলে এ অধিবেশন শুরু হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন।

এর আগে বুধবার সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছান। সেখানে আয়োজকদের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। অধিবেশন শুরুর আগে লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।

এ সময় বিশ্বনেতাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক আলোচনা করেন প্রধানমন্ত্রী।

কপ-৩১-এর লিডার্স সামিটে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং বৈশ্বিক জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

মন্তব্য (০)





  • company_logo