ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দেশের অবকাঠামো উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে গুরুত্ব দিয়ে প্রায় ৯০ হাজার কোটি টাকার প্রকল্প সরকারের পাইপলাইনে আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য আয়োজিত এক কর্মশালায় এ কথা বলেন তিনি।
দেশের অবকাঠামো উন্নয়নে, সরকারের বড় অঙ্কের প্রকল্প হাতে নেওয়ার কথা জানান তিনি। বলেন, শুধু অবকাঠামো নয়, গুরুত্ব দেওয়া হচ্ছে সামাজিক সুরক্ষাতেও।
সামাজিক সুরক্ষার পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান ও তাদের তত্ত্বাবধায়কদের জন্যও সহায়তার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। দরিদ্র পরিবারকে সহায়তা দিতে ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনার কথা জানান।
মঙ্গলবার প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের চুম্বক অংশ প্রকাশ করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী।
এসময় সরকারি সেবা নিতে যাওয়া সাধারণ মানুষকে হয়রানি না করার নির্দেশ দেন মীর শাহে আলম।
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাক...
নিউজ ডেস্কঃ বাংলাদেশে বর্তমানে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থা...
নিউজ ডেস্কঃ সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাসো...
নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখা...
নিউজ ডেস্কঃ বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আ...

মন্তব্য (০)