ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পাবনার চাটমোহর থানা পুলিশের নিয়মিত অভিযানে বুধবার (২৪ জুন) উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর ও হরিপুর ইউনিয়নের বুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক সেবীকে আটক করে থানা পুলিশ। পরে আটককৃতদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসির চৌধুরীর ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।
চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান, চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর এলাকা থেকে বড়শালিখা এলাকার ইমান আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮) ও হরিপুর ইউনিয়নের বুড়িপাড়া এলাকা থেকে মৃত নিজাম উদ্দিনের ছেলে জয়নাল (৬৫) কে মাদক সেবনের দায় আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত প্রত্যেক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা নগদ অর্থদণ্ডে দণ্ডিত করেন।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, মাদক নির্মূলে উপজেলার বিভিন্ন এলাকায় থানা পুলিশসহ প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সংসারের হাঁড়ি চড়াতে একসময় প্রতিদিন কাজে...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার...
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ...
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ইয়াবাসহ পুলিশের হাতে আটক বুড়...
পাবনা প্রতিনিধি : ৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জ...

মন্তব্য (০)