• সমগ্র বাংলা

মা‌ছে ভা‌তে বাঙ্গালী সেই ঐ‌তিহ‌্যকে ধ‌রে রাখার উ‌দে‌শ্যে খাল খনন: মা‌নিকগ‌ঞ্জে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খা‌লের পা‌ড়ে গাছ লাগা‌নো হ‌বে খা‌লে মাছ ছাড়া হ‌বে। ঐতিহা‌সিক যে প্রবাদ র‌য়ে‌ছে মা‌ছে ভা‌তে বাঙ্গালী সেটা‌কে ধ‌রে রাখার উ‌দে‌শ্যে খাল খনন করা হ‌চ্ছে।

বুধবার (২৪ জুন) বি‌কে‌লে মানিকগঞ্জের সাটু‌রিয়া গাজীখালী নদীর সং‌যোগ হ‌তে খাল খনন কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহন ক‌রে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, খাল কাটার উ‌দ্দেশ‌্য হ‌চ্ছে আমা‌দের সার‌ফেস ওয়াটার আজ‌কে খুবই সংকট দেখা দি‌চ্ছে।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম যখন খাল কাটা শুরু ক‌রেন ওনার উ‌দ্দেশ‌্য ছিল, খা‌লে পা‌নি ধ‌রে রাখ‌বে। শুকনো মৌসুমে পানি সংরক্ষণ করা যাবে, অন্যদিকে বর্ষাকালে পানি নিষ্কাশনের হ‌য়ে যা‌বে। ঐ সময় খাল কাটা কর্মসূ‌চির মাধ‌্যমে কৃ‌ষি‌তে বৈপ্ল‌বিক প‌রিবর্তন হ‌য়ে ছিল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক এ্যাড.জামিলুর রশিদ খান, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং মানিকগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, খালের পাড়ে আজ‌কে আমরা গাছ লা‌গি‌য়ে গেলাম। এই যে খাল খনন ও খা‌লের পা‌ড়ে বৃক্ষ রোপণ করা হ‌চ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তা মানু‌ষের জন‌্য বাস্তবায়ন কর‌ছেন। এলাকার মানুষ হি‌সে‌বে আপনা‌দের প্রত্যেকের দ্বা‌য়িত্ব র‌য়ে‌ছে গাছ গু‌লো‌কে রক্ষা করা।

মন্তব্য (০)





image

সেলাই মেশিনে বদলে গেল ঠাকুরগাঁওয়ের সীমা মিনজির সংসার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সংসারের হাঁড়ি চড়াতে একসময় প্রতিদিন কাজে...

image

দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের সভা...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার...

image

সাইবার সুরক্ষা আইন সংস্কারের জন্য কাজ করছে সরকার: তথ্য ও ...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ...

image

কুমিল্লায় ইয়াবাসহ আটক ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ইয়াবাসহ পুলিশের হাতে আটক বুড়...

image

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা র...

পাবনা প্রতিনিধি : ৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জ...

  • company_logo