• সমগ্র বাংলা

পুশইন সন্দেহে দিনাজপুর সীমান্তে একই পরিবারের ৪ সদস্য আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : পুশইন সন্দেহে দিনাজপুর সদরের বনতাড়া সীমান্তে একই পরিবারের ৪ সদস্য আটক করে বিজিবির হাতে তুলে দিয়েছে স্হানীয়রা। আজ বুধবার সকাল ৬টার দিকে ডুয়াপাড়া পাথারে ঘোরাফেরার সময় স্হানীয়দের নজরে আসে তারা।

জানা গেছে, জেলা সদরের ৮ নম্বর শংকরপুর ইউনিয়ের ডুয়াপাড়া এলাকায় ২ সন্তানসহ একজন নারী এবং একজন পুরুষকে আজ সকালে আটক করে বিজিবির হাতে তুলে দিয়েছে স্হানীয় আনসার সদস্যরা। সম্ভবতঃ  অনুপ্রবেশ করে দালালের মাধ্যমে তারা বিভিন্ন এলাকায় অবস্হান করেছিল। সীমান্ত থেকে সাড়ে ৪ কিলোমিটার ভিতরে অবস্হান করছিল তারা।

এদিকে আটক ৪ জন হলো বাংলাদেশের  নড়াইল জেলার কালিয়া পৌরসভার মির্জাপুর মহল্লার মৃত মজিবর রহমানের ছোট ছেলে রমজান এবং বড়ছেলে আকুব্বর মোল্লা। আটক নারী তার স্ত্রী জাহানারা বেগম এবং ছেলের রমজান মোল্লা। তারা বাংলাদেশের নাগরিক হিসেবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেখাচ্ছে। 

বিজিবির ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরিফু উজ জামান আরিফ জানিয়েছেন, ওই ৪জন কবে, কখন, কোন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ তা তারা নিশ্চিত হতে পারেননি তারা। দালালের মাধ্যমে বিভিন্ন স্হানে আশ্রয় নিয়ে আজ সকালে ধরা পড়েছে। 

মন্তব্য (০)





image

সেলাই মেশিনে বদলে গেল ঠাকুরগাঁওয়ের সীমা মিনজির সংসার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সংসারের হাঁড়ি চড়াতে একসময় প্রতিদিন কাজে...

image

দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের সভা...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার...

image

সাইবার সুরক্ষা আইন সংস্কারের জন্য কাজ করছে সরকার: তথ্য ও ...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ...

image

কুমিল্লায় ইয়াবাসহ আটক ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ইয়াবাসহ পুলিশের হাতে আটক বুড়...

image

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা র...

পাবনা প্রতিনিধি : ৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জ...

  • company_logo