• সমগ্র বাংলা

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে এনসিপি বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার বিকাল ৫ টার দিকে গাইবান্ধা পৌরপার্ক জুলাই স্তম্ভ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পদক্ষিণ করে পৌর শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন এনসিপি গাইবান্ধা জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি,সাধারণ সম্পাদক মো রাহাদ ইবনে, এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য দিবস, জাতীয় ছাত্রশক্তি আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব বায়েজিদ বোস্তামী জীম  সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,আওয়ামী লীগ একটি গণহত্যাকারী সংগঠন। এদের প্রতিটি নেতাকর্মীদের বিচারের আওতায় আনতে হবে। সে সঙ্গে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কে ভারত থেকে এনে বিচারের মুখোমুখি দ্বার করাতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার ও আহ্বান জানান দলটির নেতারা। 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

২

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৫

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

  • company_logo