• সমগ্র বাংলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ফরিদপুরে বিএনপির কড়া পাহারা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ফরিদপুরে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে একদিকে যেমন আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে, অন্যদিকে তেমনি মাঠপর্যায়ে সতর্ক পাহারায় বসেছেন বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকেই ফরিদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত পয়েন্টে মহানগর যুবদলের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। এ সময় তারা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন স্লোগান দেন। এই কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি দিপু চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধিদলও ফরিদপুরে এসে পৌঁছায়।

বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত একটি সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতারা স্পষ্ট বার্তা দেন।

 তারা বলেন, "নিষিদ্ধ আওয়ামী লীগ কিংবা তাদের দোসরদের কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। রাজপথে থেকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।"

নেতাকর্মীরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের গৃহীত পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং দলের সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সহ - সভাপতি দিপু চৌধুরী, মহানগর  যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ সহ মহানগর যুবদলসহ স্থানীয় ও মাঠপর্যায়ের নেতৃবৃন্দরা।

মন্তব্য (০)





image

সেলাই মেশিনে বদলে গেল ঠাকুরগাঁওয়ের সীমা মিনজির সংসার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সংসারের হাঁড়ি চড়াতে একসময় প্রতিদিন কাজে...

image

দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের সভা...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার...

image

সাইবার সুরক্ষা আইন সংস্কারের জন্য কাজ করছে সরকার: তথ্য ও ...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ...

image

কুমিল্লায় ইয়াবাসহ আটক ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ইয়াবাসহ পুলিশের হাতে আটক বুড়...

image

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা র...

পাবনা প্রতিনিধি : ৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জ...

  • company_logo