• সমগ্র বাংলা

নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু: তদন্তে পিবিআই ও পুলিশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে অবস্থিত নর্থ ভিউ হোটেলের ৮তলা ভবনের খোলা ছাদ থেকে পড়ে নুজসাত (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেলে এ ঘটনা না ঘটে।এ ঘটনায় পুরো এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটিকে রহস্যজনক হিসেবে দেখছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

নিহত নুজসাত নগরীর খলিফাপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম ও আফসানা পারভীনের মেয়ে। তিনি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলের দিকে হঠাৎ করেই নর্থ ভিউ হোটেলের ভবনের ওপর থেকে এক তরুণী নিচে পড়ে যান। শব্দ শুনে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।পরে পুলিশকে খবর দেওয়া হলে নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি ও রংপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আকস্মিকতায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।অনেকেই প্রথমে বুঝতে পারেননি কীভাবে এমন দুর্ঘটনা ঘটল। পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে এবং আশপাশের মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করে।

স্থানীয় বাসিন্দা ইউসুফ বলেন, “হঠাৎ একটি বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে দেখি একটি মেয়ে ভবনের নিচে পড়ে আছে। পরে পুলিশ এসে ঘটনাস্থল নিয়ন্ত্রণে নেয়।”

আরেক স্থানীয় বাসিন্দা রনি মিয়া বলেন, “ঘটনার পরপরই এলাকায় মানুষের ভিড় জমে যায়। কীভাবে মেয়েটি ছাদ থেকে পড়ে গেল, সেটি নিয়ে সবাই নানা প্রশ্ন করছেন।”

খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। একমাত্র মেয়ের মরদেহ দেখে মায়ের আহাজারিতে সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

মা আফসানা পারভীন রিনা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েটা বিকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিল। সে আর ফিরে আসবে না, এটা আমি কখনও ভাবিনি।আমি আমার মেয়ের মৃত্যুর প্রকৃত কারণ জানতে চাই।”

বাবা নজরুল ইসলাম বলেন, “আমার মেয়ে পড়াশোনায় খুব মনোযোগী ছিল।সামনে তার পরীক্ষা ছিল। কী কারণে এমন ঘটনা ঘটল, আমরা জানি না। সঠিক তদন্তের মাধ্যমে সত্য বের করে আনার দাবি জানাই।”

ঘটনার বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, বিকেল প্রায় ৫টার দিকে নুজসাত হোটেলের লিফট ব্যবহার করে সরাসরি ছাদে যান। এরপর দীর্ঘ সময় তাকে একা বসে থাকতে, হাঁটাহাঁটি করতে এবং মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায়।

তিনি বলেন “একপর্যায়ে তাকে ছাদের একটি রেলিংয়ের ওপর বসতে দেখা যায়। কিছুক্ষণ পর সেখান থেকে নিচে পড়ে যায়। তবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে-এ মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। আমরা প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।মোবাইল ফোনের বিভিন্ন তথ্য ও যোগাযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। সহপাঠী ও পরিচিতজনদের সঙ্গেও কথা বলা হয়েছে। তবে এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাওয়া যায়নি, যা মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়।

তিনি বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছে পিবিআই ও ক্রাইম সিন ইউনিট। ছাদটি সবার জন্য উন্মুক্ত ছিল কি না এবং সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, সেসব বিষয়ও তদন্তের আওতায় আনা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন, সিসিটিভি ফুটেজ, ডিজিটাল তথ্য বিশ্লেষণ এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।”

এদিকে, ঘটনাটি ঘিরে নগরজুড়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। একটি আবাসিক হোটেলের খোলা ছাদে কীভাবে একজন শিক্ষার্থী একা প্রবেশ করলেন, সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না এবং কী পরিস্থিতিতে তিনি নিচে পড়ে গেলেন-এসব প্রশ্নের উত্তর খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাটিকে রহস্যজনক মৃত্যু হিসেবেই বিবেচনা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং অন্যান্য আলামত বিশ্লেষণের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত তথ্য জানা যাবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে সেনা মোতায়েন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ...

ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...

image

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত শফিকুল গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চা...

image

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ...

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...

image

পাবনায় জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

image

পাবনায় নিখোঁজের দুইদিন পর আম বাগানে মিলল লেবু বিক্রেতার ...

পাবনা প্রতিনিধিঃ নিখোঁজের দুইদিন পর পাবনার বেড়া উপজেলায় রহি...

  • company_logo