• সমগ্র বাংলা

পাবনায় জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুস ছালাম (৫৫) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করছে পুলিশ।

সোমবার (২২জুন) দুপুরে তাকে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার (২১ জুন) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী কিশোরী উপজেলার ধোপাদহ ইউনিয়নের হলুদঘর গ্রামের বাসিন্দা। আর অভিযুক্ত আব্দুস ছালাম একই গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।

ভূক্তভোগীর পরিবার ও থানার মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ জুন ওই কিশোরীর মা চিকিৎসার জন্য ঢাকায় যান। বাড়িতে কিশোরী একাই ছিল। এই সুযোগে তার প্রতিবেশি আব্দুস ছালাম কিশোরীকে গত ১৭ জুন বিকেল চারটার দিকে জাম দেওয়ার প্রলোভন দিয়ে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ সময় অভিযুক্ত ছালাম এ ঘটনা কাউকে না বলার জন্য মেয়েটিকে বিভিন্নরকম ভয়ভীতি দেখায় এবং মেরে ফেলার হুমকি দেয়।

মেয়েটির মা চিকিৎসা শেষে বাড়ি আসার পর গত শনিবার (২০ জুন) বিষয়টি তার মাকে জানায়। এ ঘটনায় রবিবার (২১জুন) মেয়েটির মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রাতেই নিজ বাড়ি থেকে আব্দুস ছালামকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করে পাবনা আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

image

চাটমোহরে কুকুর হত্যার অভিযোগে থানায় মামলা: মৃত কুকুরের ময...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলায় ধারালো অস্ত্রাঘাতে এ...

image

পঞ্চগড়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নবনির্মিত সেপটিক ট্যাংকে জমে থাকা ...

image

সেলাই মেশিনে বদলে গেল ঠাকুরগাঁওয়ের সীমা মিনজির সংসার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সংসারের হাঁড়ি চড়াতে একসময় প্রতিদিন কাজে...

  • company_logo