• সমগ্র বাংলা

গোপালপুরে ঝিনাই নদীতে অবৈধ জালবিরোধী মোবাইল কোর্ট, ৩০০ মিটার চায়না দুয়ারি জাল জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদীর বনমালী মোড় ও নবগ্রাম মোড় এলাকায় সোমবার (২২ জুন) উপজেলা নির্বাহী অফিসার মঞ্জরুল মোর্শেদের নেতৃত্বে অবৈধ জালবিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে নদী থেকে প্রায় ৩০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

পরে উপস্থিত সকলের সম্মুখে জব্দকৃত চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। সংশ্লিষ্টরা জানান, নদীর জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

image

চাটমোহরে কুকুর হত্যার অভিযোগে থানায় মামলা: মৃত কুকুরের ময...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলায় ধারালো অস্ত্রাঘাতে এ...

image

পঞ্চগড়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নবনির্মিত সেপটিক ট্যাংকে জমে থাকা ...

image

সেলাই মেশিনে বদলে গেল ঠাকুরগাঁওয়ের সীমা মিনজির সংসার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সংসারের হাঁড়ি চড়াতে একসময় প্রতিদিন কাজে...

  • company_logo