ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : গাইবান্ধায় বিএনপির সন্ত্রাসী হামলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ জুন (সোমবার) সকাল সাড়ে ১১টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কলেজ ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নড়াইল জেলা সেক্রেটারি তাজ মোহাম্মদ এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি ওয়াকিউজ্জামান অভি।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় ছাত্রসমাজকে সাথে নিয়ে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক মোহাম্মদ রোমান শেখ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ তানভীর শিকদার, অর্থ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক নাঈমুল ইসলাম এবং কলেজ শাখার সেক্রেটারি আমির হামজা। এছাড়া স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সদর পূর্ব থানা সেক্রেটারি ফাহিম শেখ ও কালিয়া পশ্চিম থানা সেক্রেটারি আসাদুল্লাহ গালিবসহ ভিক্টোরিয়া কলেজ ও জেলা ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতা-কর্মী।
নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির স...
ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চা...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

মন্তব্য (০)