• সমগ্র বাংলা

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর এলাকায় আধিপত্য বিস্তার ও মাদকবিরোধী বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৬ জনকে চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ভিপি সেলিম রেজা (৫২), গুনাইগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম আলাল (৫৫), আবুল বাশার নবীর চাঁদ (৩৫), হৃদয় হোসেন (২২), সোহান হোসেন (২৩), কেতাব আলী (৪৫) ও মিজানুর রহমান (৪০)। এরমধ্যে কয়েকজনকে পাশ্ববর্তী ভাঙ্গুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি গুনাইগাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলাল হোসেনের নেতৃত্বে চরপাড়া সাহেববাজার এলাকায় আশারফুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ এনে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। পরে আলালসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন আশরাফুল। আর আশরাফুলকে নিয়ে থানায় অভিযোগ দেওয়ায় সহযোগিতা করার অভিযোগ এনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ভিপি সেলিম রেজার বিরুদ্ধেও বিক্ষোভ করে আলাল গ্রুপ।

শনিবার রাত ৯টার দিকে আবারো বিক্ষোভ মিছিল করে আলাল গ্রুপ। মিছিল থেকে বিএনপি নেতা ভিপি সেলিমের বিরুদ্ধে শ্লোগান দেওয়া হয়। মিছিলকারীরা সাহেব বাজারে গেলে সেলিম রেজার উপস্থিতিতে প্রতিপক্ষের লোকজন চাপাতি, লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে কয়েকজন আহত হন। এলাকার লোকজনের হস্তক্ষেপে উভয়পক্ষ সরে যায়।

অন্যদিকে একইদিন রাত সাড়ে ৯টার দিকে বিএনপি নেতা সেলিম রেজাসহ অন্যরা মোটরসাইকেল যোগে চাটমোহরে ফিরছিলেন। এ সময় আলাল পক্ষের লোকজন সেলিম রেজাসহ তার অনুসারীদের উপর হামলা করে মারপিট করে। রাতেই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ভিপি সেলিম রেজা সাংবাদিকদের বলেন, আলাল, হেলাল ও মুক্তার গং মাদকসেবীদের নিয়ে মাদকবিরোধী মিছিল বের করে আমার বিরুদ্ধে নানা শ্লোগান দেয়। এলাকার লোকজন এতে বাধা দিয়েছে। আমি উভয়পক্ষকে নিবৃত করার চেষ্টা করি। কিন্তু তারা আমাকেও লাঞ্ছিত করেছে।

গুনাইগাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলাল হোসেন সহ অন্যরা জানান, সেলিম রেজা এলাকার মাদক ব্যবসায়ীদের আশ্রয় দিয়েছেন। তার স্বজনরা আওয়ামীলীগের সাথে জড়িত। মাদকবিরোধী কর্মসূচিতে তার লোকজন ও এনজিও কর্মী জাইদুল চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও মারপিট করেছে। আমরা দলীয় নেতৃবৃন্দ এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান, এ ঘটনায় আব্দুল কুদ্দুস নামের এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

পাবনায় ইনকোর্স পরীক্ষার ফি প্রত্যাহারের দাবিতে মহাসড়কে অব...

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার সরকারি ডাঃ জহুরুল ক...

image

গোপালপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রীয় সফরসঙ্গী হলেন পাবনার সন্তান...

পাবনা প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ...

image

কালীগঞ্জে মাটি ব্যবসায়ীর জরিমানা, ইয়াবাসহ যুবকের জেল

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবৈধ মাটি উত্...

image

বগুড়ায় অপহরণের পর শিশু রিফাত হত্যার ঘটনায় পাঁচজনের মৃত্য...

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় আট বছরের শিশু রি...

  • company_logo