• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন্দা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সাইফ হাসান (১২) নামে এক চতুর্থ শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফ হাসান রামজীবনপুর গ্রামের প্রবাসী নাসির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল থেকে বাড়ি ফিরে কয়েকজন বন্ধুর সঙ্গে মহানন্দা নদীতে গোসল করতে নামে সাইফ। একপর্যায়ে সাঁতার না জানার কারণে সে নদীর পানিতে তলিয়ে যায়। এ সময় নদীতে গোসলরত অন্যরা চিৎকার করলে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে তাকে পানির নিচ থেকে তুলে আনেন। পরে গুরুতর অবস্থায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ইকরামুল হোসাইন  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য (০)





image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

image

চাটমোহরে কুকুর হত্যার অভিযোগে থানায় মামলা: মৃত কুকুরের ময...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলায় ধারালো অস্ত্রাঘাতে এ...

image

পঞ্চগড়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নবনির্মিত সেপটিক ট্যাংকে জমে থাকা ...

image

সেলাই মেশিনে বদলে গেল ঠাকুরগাঁওয়ের সীমা মিনজির সংসার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সংসারের হাঁড়ি চড়াতে একসময় প্রতিদিন কাজে...

  • company_logo