• সমগ্র বাংলা

উলিপুরে এসডিজি পরিকল্পনা নিয়ে কর্মশালা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) স্থানীয়করণ কার্যক্রম বিষয়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে দি হাঙ্গার প্রজেক্ট ও ইউএনডিপির যৌথ আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

‎অনুষ্ঠানে বক্তব্য রাখেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটি.এম আরিফ, উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোগদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রেবা বেগম, দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত কুমার ত্রিপুরা, ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, প্রকল্প ব্যবস্থাপক আমিনুল আরেফিন, ইউএনডিপির প্রজেক্ট ম্যানেজার মাহমুদুল হাসান, মাজেদুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের ডিরেক্টর জমিরুল ইসলাম, কনসালট্যান্ট শফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে, সিনিয়র প্রোগ্রাম অফিসার সুখময় পাল প্রমুখ।

‎এ সময় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসডিজি বাস্তবায়নের জন্য উপজেলা পর্যায়ে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, স্থানীয় চাহিদা নিরূপণ এবং কার্যকর বাস্তবায়ন কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ ও অংশীদারিত্বমূলক কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানানো হয়। কর্মশালাটি এসডিজির লক্ষ্যসমূহ স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

মন্তব্য (০)





image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

image

নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি ও জেলা...

নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনি...

image

ফরিদপুরের মধুখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেড জ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদী থেকে ...

  • company_logo