• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে সুজনের জৈষ্ঠ্যের মধুমিলন অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: সামাজিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উদ্যোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জৈষ্ঠ্যের মধুমিলন উৎসব। শনিবার উপজেলার শৈলী কিন্ডারগার্টেন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমীন রিপন, সুজনের সহ-সভাপতি অলক ঘোষ ছোটন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজু, সহ-কোষাধ্যক্ষ হাবিবুর রহমান শাহীন এবং শিক্ষক গোলাম মোস্তফা বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম ভূঁইয়া মনি বলেন, জৈষ্ঠ্য মাসের দেশীয় ফল আমাদের কৃষি ঐতিহ্য, সংস্কৃতি ও পুষ্টির গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মের কাছে দেশীয় ফলের পরিচিতি বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ ঐতিহ্য ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে একেএম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা বলেন, সুজনের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বর্তমান প্রজন্মকে দেশীয় ফল, লোকজ সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের সঙ্গে পরিচিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম তালুকদার বলেন, “সুজনের এই মধুমিলন শুধু ফল ভোজনের অনুষ্ঠান নয়, এটি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করার এক অনন্য মিলনমেলা।

স্বাগত বক্তব্যে সুজনের সম্পাদক নীলকণ্ঠ আইচ মজুমদার বলেন, দেশীয় ফলের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি এবং সামাজিক সম্পর্ককে আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আম, জাম, কাঁঠাল, লিচু, লটকন, কলা, আনারস, ড্রাগন ফল, তালের আঁশসহ বিভিন্ন মৌসুমি দেশীয় ফলের পাশাপাশি মুড়ি, চিড়া ও দই পরিবেশন করা হয়। আনন্দঘন পরিবেশে অতিথিরা ফলাহারে অংশ নেন এবং দেশীয় ফলের স্বাদ উপভোগ করেন।

আলোচনা ও ফলাহার পর্ব শেষে কলতান সংগীত একাডেমির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন একাডেমির পরিচালক দীপু মোহাম্মদ, শিল্পী মাহফুজ আহমেদ এবং শিক্ষার্থী পরিজাত চৌধুরী তরী, শ্রেয়ান ঘোষ, মার্জানা তাবাসসুম সাবাসহ অন্যান্য শিল্পীরা। অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo