ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে খুন হয়েছেন যুবদল নেতা মাসুদ চৌধুরী। তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি। আজ (শনিবার, ১৩ জুন) দুপুর দেড়টার দিকে রাউজানের পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনরা জানান, মাসুদ চৌধুরীর পরিবার স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত। দুপুরে তিনি ঔষধ কিনতে ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে বের হয়েছিলেন। পাহাড়তলী এলাকায় একটি মার্কেটের সামনে তাকে পেছন থেকে অতর্কিত মাথায় ও পায়ে গুলি করে সন্ত্রাসীরা। এসময় মার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলি করার পর সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনা জানাজানি হলে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে ছুটে যান। পরিকল্পিতভাবে মাসুদকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তারা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ও ময়নাতদন্তসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় পুলিশ।
স্থানীয়দের মতে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাউজান উপজেলা আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। এ পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের ২৩ নেতাকর্মীসহ অন্তত ২৫ টি খুন হয়েছে।
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: পরিবেশের ভা...
গাজীপুর প্রতিনিধি : এক সময়ের প্রাণবন্ত ও মেধাবী স্কুলছাত্রী ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদা ন...
সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ...

মন্তব্য (০)