• সমগ্র বাংলা

উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ কর্মসূচীর সূচনা করা হয়।

‎বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এস.এম মেহেদী হাসান, উলিপুর থানার অফিসার ইনচার্জর(ওসি) সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার, উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদের, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা লোকমান হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, কুড়িগ্রাম জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ। এ সময় ফলজ, বনজ ও ওষুধিসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হয়।

‎এ সময় তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচীর সূচনা করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হবে। বৃক্ষ শুধু রোপন করলেই হবে না এর পরিচর্চা করা আপনার আমার সকলের দায়িত্ব। তবেই বৃক্ষ সঠিক নিয়মে বেড়ে উঠবে এবং প্রকৃতিতে অবদান রাখতে পারবে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo