• সমগ্র বাংলা

চাটমোহরে গ্রামীণ রাস্তা এইচবিবিকরণ উদ্বোধন করলেন মহিলা আসনের এমপি রুমা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে একটি  গ্রামীণ রাস্তার এইচবিবিকরণ কাজের উদ্বোধন করলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।  

শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে চারটায়  চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের আঁগসোয়াইল গ্রামের গফুরের বাড়ি হতে পুরান পাড়া অভিমুখে রাস্তাটির এইচবিবিকরণ কাজের উদ্বোধন করেন। 

সময় চাটমোহর পৌর বিএনপি'র সভাপতি আসাদুজ্জামান আরশেদ, উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ন আহবায়ক অধ্যক্ষ মাহমুদুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, বিএনপি নেতা ভিপি সেলিম রেজা, অ্যাডভোকেট সাইদুর রহমান, পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, হরিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক খলিলুর রহমান, যুবদল নেতা গোলজার হোসেন, ছাত্রদল নেতা ফুল চাঁদ হোসেন শামীম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।  

এরপরে সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

এসময় তিনি শিশুদের মাঝে নগদ অর্থ বিতরণের পাশাপাশি বৃক্ষরোপন করেন।  এছাড়া সন্ধ্যায় সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাডভোকেট রুমা তার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন।

মন্তব্য (০)





image

মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন আপন ঘরের মানব সেবায় আগামীর পরিক...

দিনাজপুর প্রতিনিধি : পরিবার সমাজে অবহেলিত ঠিকানাহীন অসহায় পথ...

image

টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক করলো...

কক্সবাজার প্রতিনিধি : মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্র...

image

বাংলাদেশে যত ভালো কাজ হয়েছে প্রতিটির সঙ্গে জড়িয়ে আছেন জি...

দিনাজপুর প্রতিনিধি : সমাজ কল্যান এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্...

image

নড়াইলে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্...

নড়াইল প্রতিনিধি : "সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা সৃষ...

image

সম্মিলিত প্রচেষ্টায় কাঁচামাটিয়া নদীর হৃত গৌরব ফিরিয়ে আনতে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...

  • company_logo