• সমগ্র বাংলা

শার্শায় চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলা, বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলাট গ্রামে সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে কাজী বশির উদ্দীন (৪০) নামে এক বিএনপি কর্মিকে খুনের উদ্দেশ্য  হাতুড়িপেটা করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর সদর  হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত কাজী বশিরউদ্দিন ওই পাঁচভুলট গ্রামের কাজী শামজুজ্জোহার পুত্র ও দৈনিক ইত্তেফাকের বেনাপোল প্রতিনিধি কাজী শাহজাহান সবুজের ভাই। তিনি একজন পল্লী চিকিৎসক ও বিএনপি কর্মী। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোগা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী।

বশির উদ্দিন জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় পাঁচভুলাট  গ্রামে তার ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। এ সময় আনারুল, রাজুবদ্দী, সুজন ও রিপনসহ ৮/১০ জন অস্ত্রধারী সন্ত্রাসী এসে ওষুধের দোকানে অতর্কিত হামলা চালায় এবং হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি ভাবে তাকে মারপিট করে। পরে পরিবারের লোকজন দোকান সংলগ্ন বাড়ির ভেতরে নিয়ে যায়। তখন দুর্বৃত্তরা বাড়ি ঘেরাও করে জিম্মি করে রাখে। একই সাথে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ অবস্থায় স্থানীয় লোকজন পুলিশের ৯৯৯-এ ফোন করে ঘটনাটি জানান। তখন শার্শা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজী বশির উদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে  আসেন এবং প্রথমে শার্শা উপজেলা হাসপাতাল (নাভারন) ভর্তি না নিয়ে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়ে দেন। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ডা. তনময় জানিয়েছেন, তার ডান হাত ভেঙ্গে গেছে। সমস্ত  শরীরে ইনজ্যুরি আছে। বাম পায়ে  হাতুড়ির আঘাত, ডান পায়ে কাটা সেলাই দেয়া হয়েছে। তাকে বেদম ভাবে প্রহার করা হয়েছে বলে ঐ চিকিৎসক জানিয়েছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, এ ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজী বশিরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্য (০)





image

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক : নগরীর ময়লাপোতা মোড় এলাকায় অবস্থিত খুলনা সিটি মে...

image

রাণীনগরে সচেতনতামূলক নাটিকা প্রদর্শন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের কাশিমপুর ইউনিয়নে সুশাসন, গ...

image

চাটমোহর ও ভাঙ্গুড়া স্টেশনে ট্রেনের যাত্রা বিরতি ও আসন সংখ...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ও ভাঙ্গুড়া এলাকায় ঢাকাগামী ...

image

ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন গাজীপুরের ...

গাজীপুর প্রতিনিধি: ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের চলমান ডিজিট...

image

ফরিদপুরের ভাঙ্গায় এনসিপি নেতাকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্...

  • company_logo