ছবিঃ সংগৃহীত
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন মাওলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কালাম মোল্যা (৩৮) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দিঘলিয়া বাজারের দক্ষিণে চর দিঘলিয়ার আগে একটি ব্রিজসংলগ্ন জোড়া কবরের সামনে এ ঘটনা ঘটে।
আহত কালাম মোল্যা কালিয়া উপজেলার নড়াগাতী থানার মাওলী ইউনিয়নের কাটাদুরা গ্রামের মৃত আপিল উদ্দিন মোল্যার ছেলে। তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং মাওলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সূত্রে জানা গেছে, লোহাগড়া থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি কাটাদুরা গ্রামে ফিরছিলেন কালাম মোল্যা। পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তার বাম হাত ও পায়ে গুরুতর জখম হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

মন্তব্য (০)