• লিড নিউজ
  • সমগ্র বাংলা

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের নেতা খুন

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায়   দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বারইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল (৩৫) নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা একই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মন্ডল গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ফকিরহাট হাসপাতাল মর্গে রেখেছে। গুরুতর আহত আব্দুল্লাহ মন্ডলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। 

নিহত মো. বাদল মোড়ল বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ছিলেন। তিনি আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে। গুরুতর আহত আব্দুল্লাহ মোড়ল বারুইপাড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও নুর ইসলাম মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার  বাগেরহাট সদর উপজেলা থেকে বিএনপি নেতা বাদল মোড়ল ও আব্দুল্লাহ মন্ডল ফকিরহাট যাচ্ছিলেন। এ সময় মূলঘর ইউনিয়নের  নিয়তির মাঠ এলাকায় অবস্থানকালে অজ্ঞাত ৭/৮ জনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি কোপ ও ছুরিকাঘাতে ঘটনাস্থলেই বাদল মোড়লের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ মোড়লকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নিহতের লাশ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

ফকিরহাট থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মো. বাদল মোড়লের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান শুরু করেছে।  

জেলা বিএনপি নেতা খান মনিরুল ইসলাম বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সময়ে   বারুইপাড়া ইউনিয়নে বিএনপি ও জামাতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় ১১ জন বিএনপি নেতাকর্মী গুরুতর জখম হয়। আবারও এই হামলা পূর্ব পরিকল্পনার অংশ কিনা তা খতিয়ে দেখতে আমি পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানাই।

মন্তব্য (০)





image

পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে এ...

image

মেলান্দহে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুকুরে গোসল করতে গ...

image

জামালপুরে জনসচেতনতা বৃদ্ধিতে 'নিরাপদ খাদ্য' বিষয়ক ক্যাম্পেইন

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলায় নিরাপদ খাদ্য গ্রহণ, স্বাস...

image

বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি : প্রকৃতি থেকে অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য আমাদের ভবিষ্...

image

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি: বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘু...

  • company_logo