• সমগ্র বাংলা

টেকনাফে ২ বিজিবি’র অভিযান: আটক-৩ এক লক্ষ ত্রিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইঞ্জিন নৌকা জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ১ লক্ষ ৩০ হাজার  পিস ইয়াবা ট্যাবলেটভর্তী নৌকাসহ ৩ জন পাচারকারীকে আটক করেছে  ২ বিজিবি ।  আটককৃতরা হচ্ছে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন 

দক্ষিণ নয়াপাড়ার মোঃ হারুনুর রশীদ'র ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (১৯), মুক্তার আহম্মেদ'র ছেলে আবুল হোসেন (৩৫) ও মোহাম্মদ সাব্বির এর ছেলে মোহাম্মদ সোয়াইব (১৮)। (৯ জুন) মঙ্গলবার সকাল পৌনে ১১ টার সময় টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৫ হতে আনুমানিক ১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে জিন্নাখাল নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান,  ৯ জুন  আনুমানিক সকাল পৌনে ১১ টার সময়  টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৫ হতে আনুমানিক ১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে জিন্নাখাল এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমারের অভ্যন্তর হতে নাফ নদী হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ কালে একটি ইঞ্জিন  নৌকা আটক করে।

পরে উক্ত নৌকাটি তল্লাশি করে ১ লক্ষ ৩০ হাজার  পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক পাচারের সাথে জড়িত ৩ জনকে আটকসহ  ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে। এসময় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন দক্ষিণ নয়াপাড়ার নুর উদ্দিন আশাদুল (২৫) পালিয়ে যায়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও জব্দকৃত নৌকার আনুমানিক  মূল্য ৩ কোটি ৯০ লক্ষ ৮০ হাজার টাকা।

আটককৃত আসামিসহ ইয়াবা ট্যাবলেট ও ইঞ্জিনচালিত নৌকার পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 

মন্তব্য (০)





  • company_logo