• সমগ্র বাংলা

গোপালপুরের হারানো সৌন্দর্য: ঝড়ে ভেঙে পড়ল কৃষ্ণচূড়া গাছ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা-এর সামনে অবস্থিত দৃষ্টিনন্দন কৃষ্ণচূড়া গাছটি ৯ জুন, মঙ্গলবার সকালে আকস্মিক ঝড়ো হাওয়ার তাণ্ডবে গোড়াসহ ভেঙে পড়েছে।

বৈরান নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই কৃষ্ণচূড়া গাছটি ছিল গোপালপুরের অন্যতম আকর্ষণ। বিশেষ করে থানা ব্রিজ থেকে গাছটির অপরূপ সৌন্দর্য দূর থেকেই চোখে পড়ত। লাল রঙের ফুলে সেজে থাকা গাছটি প্রকৃতিপ্রেমী ও পথচারীদের মুগ্ধ করত প্রতিনিয়ত।

কিছুদিন আগেও গাছটি ছিল ফুলে ফুলে ভরা। অনেকেই থানা ব্রিজে দাঁড়িয়ে এর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেছেন। কেউ মোবাইল ফোনে ছবি ধারণ করেছেন, আবার কেউ স্মৃতির পাতায় ধরে রেখেছেন সেই অপূর্ব মুহূর্তগুলো।

আজ ঝড়ের আঘাতে গাছটি ভেঙে পড়ায় গোপালপুর হারালো তার একটি পরিচিত প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। যে গাছটি বহু মানুষের চোখে প্রশান্তি এনে দিত, সেটি আর আগের মতো দেখা যাবে না। হয়তো আর কেউ থানা ব্রিজে দাঁড়িয়ে সেই কৃষ্ণচূড়ার সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে আসবে না।

প্রকৃতির এই ক্ষতি শুধু একটি গাছের পতন নয়, বরং গোপালপুরের স্মৃতি, সৌন্দর্য ও আবেগের একটি অধ্যায়ের সমাপ্তি। তবে আশা করা যায়, ভবিষ্যতে নতুন করে বৃক্ষরোপণের মাধ্যমে এমন সৌন্দর্য আবারও ফিরে আসবে আমাদের প্রিয় গোপালপুরে।

 

 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

২

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৫

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

  • company_logo