• সমগ্র বাংলা

জামালপুরে জেসমিন প্রকল্পের অংশজনদের সাথে মতবিনিময় সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে অংশীজনদের সাথে প্রকল্পের উপকারভোগীদের উল্লেখযোগ্য পরিবর্তনসমুহ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে শহরের দেউরপাড় চন্দ্রা উন্নয়ন সংঘ ডিটিআরসি মিলনায়তনে এ  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সফল নারী উদ্যোক্তা, জামালপুর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ স্বাগত সাহা, মেলান্দহ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার, ইসলামপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনেআরা খাতুন, দেওয়ানগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে ফাতেমা, জামালপুর উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিমসহ উপজেলা কৃষি কর্মকর্তা, বিপণন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং জামালপুর জেলার জেসমিন প্রকল্পের কার্যনির্বাহী এলাকার সিএফ ও প্রকল্প কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেসমিন প্রকল্প ২০২৩ সাল থেকে জামালপুর জেলার ৪টি উপজেলা (সদর, মেলান্দহ, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ) কাজ করছে। এটি মূলত অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) মাধ্যমে বাস্তবায়িত এনএসভিসি প্রকল্পের (২০১৮-২০২৩) বর্ধিত অংশ। এই প্রকল্পটি জেন্ডার সমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আলোচনা সভায় জেন্ডার ভায়োলেন্স রোধ, দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ, পুষ্টি নিরসনে মাল্টিসেক্টরাল কার্যক্রম পরিচালনা, প্রতিবন্ধী জনগোষ্ঠীকে উন্নয়নের মূলস্রোতধারায় সম্পৃক্তকরণ, উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি ও বাজারে প্রবেশাধীকারসহ বিভিন্ন সময়োপযোগী বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

মন্তব্য (০)





image

পাবনায় পৃথক ঘটনায় দুইজন নিহত

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরে পৃথক দুই ঘটনায় দুইজন নিহত হয়েছেন...

image

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে ...

image

পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

ইউপি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর নারগুন ইউনিয়নের ইউপি সদস্...

image

পাবনা মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু...

পাবনা প্রতিনিধিঃ পাবনা মানসিক হাসপাতালের অতি ঝুঁকিপূর্ণ ৬ নম...

  • company_logo