ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন রাজপথে নেমে দলের বিরুদ্ধে নানা গুজব প্রতিরোধে কাজ করছেন। যখন দলের অন্যান্য নেতা ও কর্মীরা ব্যক্তিগত বিভিন্ন কর্মকান্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন তখন দলের বিরুদ্ধে নানা রকমের গুজব প্রতিরোধে ও সাধারণ মানুষদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন সাখাওয়াত হোসেন।
গুজব বাহিনীর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা বিএনপির বর্ধিত সভা থেকে যে লিফলেট প্রদান করা হয়েছে সেই লিফলেটগুলো জনসাধারণের মাঝে বিতরণ করার এমন ভিন্নধর্মী কাজ করে মো: সাখাওয়াত হোসেন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। তিনি সোমবার উপজেলার বৃহত্তম হাট আবাদপুকুর এলাকা, রাতোয়াল বাজারসহ বিভিন্ন স্থানে প্রত্যন্ত অঞ্চলের দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গুজব বাহিনীর বিরুদ্ধে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করছেন। জুলাই সনদ ও গণভোটের অঙ্গিকারগুলো দ্রুত বাস্তবায়নে বিএনপি সরকার বদ্ধপরিকর ইত্যাদি বিষয়ে লেখাযুক্ত লিফলেট জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করছে।
মো: সাখাওয়াত হোসেন জানান সাংগঠনিক নেতা হিসেবে তিনি তৃণমূল বিএনপির প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপিকে আরো শক্তিশালী করতে সাংগঠনিক কাজ করার চেস্টা করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি বিএনপি সম্পর্কে যে সকল গুজব ছড়ানো হচ্ছে সেই গুজব থেকে সাধারণ মানুষদের সচেতন করতে জেলা বিএনপির কার্যালয় থেকে জনসচেতনতা মূলক যে লিফলেট প্রদান করা হয়েছে সেই লিফলেটগুলো প্রত্যন্ত এলাকার মানুষদের মাঝে পৌছে দেওয়ার চেস্টা করছেন তিনি।
তিনি আরো জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সাংগঠনিক ভাবে গতিশীল করা এবং বিএনপির বিপক্ষে বিভিন্ন দলের (গুজব বাহিনী) বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এমন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া দলের পরিধি বাড়ানোর লক্ষ্যে উপজেলা বিএনপির নেতা কর্মীদের সাথে নিয়ে প্রতিনিয়তই এই লিফলেট বিতরণ কার্যক্রম চালানো হচ্ছে। বিএনপিকে আরো শক্তিশালী করতে রাজপথে নেমে আগামীতেও এই ধরণের কার্যক্রম চলমান রাখার কথা জানান মো: সাখাওয়াত হোসেন।
পাবনা প্রতিনিধিঃ পাবনা মানসিক হাসপাতালের অতি ঝুঁকিপূর্ণ ৬ নম...
নড়াইল প্রতিনিধিঃ "প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তা...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সাতকানিয়ার...
রংপুর ব্যুরো: রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের ইন্টার্ন ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর দুইজন অসহায় ও গরীব মেধাবী শিক্ষার্থী...

মন্তব্য (০)