• সমগ্র বাংলা

পাবনার ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ৭২ লাখ টাকার হেরোইন উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর পাকশী রেলওয়ে পুলিশ চলন্ত ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৭২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭২৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। 

রোববার (৭ জুন) দুপুরে ঢাকা থেকে রাজশাহীগামী ট্রেনটিতে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. মেহেদী হাসানের নির্দেশনায় এবং রাজশাহী রেলওয়ে থানার তত্ত্বাবধায়নে ট্রেনে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে ধূমকেতু এক্সপ্রেসের এক্সটা-২ বগির ৩৯ ও ৪০ নম্বর আসনের বাঙ্কারের ওপর রাখা একটি নীল রঙের ট্রাভেল ব্যাগ পুলিশের মাঝে সন্দেহের সৃষ্টি করে। পরে ব্যাগটি তল্লাশি করে এর নিচের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আটটি প্যাকেট উদ্ধার করা হয়। এর মধ্যে সাতটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ৭০০ গ্রাম এবং অপর একটি প্যাকেটে ২৫ গ্রাম হেরোইন পাওয়া যায়। সব মিলিয়ে ৭২৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ লাখ ৫০ হাজার টাকা। 

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। উদ্ধারকৃত মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

রেলওয়ে পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালান রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সাথে মাদক পাচারের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।

মন্তব্য (০)





image

পাবনায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল শিশু ও মোটরসাইকেল আরোহীর

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...

image

পঞ্চগড়ে পুকুরে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...

image

রাণীনগরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...

image

৫৮ ঘণ্টা পরও সমাধান নেই, ফের ১০ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা ব...

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...

image

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ ...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...

  • company_logo