• সমগ্র বাংলা

দিনাজপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার অভিযুক্ত র‍্যাবের অভিযানে গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে ৮ বছর বয়সি প্রতিবন্ধী শিশু কন্যাকে ধর্ষণ মামলার অভিযুক্ত মোকারম হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব ১৩ এর র‌্যাব-১৩, দিনাজপুরের ১ সিপিসি ক্যাম্পের

সদস্যরা। পার্বতীপুরের ৭ নং মোস্তফাপুর ইউপির কুতুবপুর গ্রামের জনৈক আব্দুল আজিজের আত্বগোপন করেছিল সে। আজ শনিবার রাত সোয়া ১২টার দিকে র‌্যাবের গোয়েন্দা জালে আটকা পড়েছে।

মোকারম হোসেন (৫৫) চিরিরবন্দরের চকমুসা চেয়ারম্যান পাড়ার মৃত হাছির উদ্দিনের ছেলে।

র‌্যাব এর মিডিয়া উইং প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিবন্ধী শিশু সন্তানকে দাদির কাছে রেখে পিতা মাতা ঢাকায় পোশাক শ্রমিকের কাজ চলে গিয়েছিল। দাদির সঙ্গে থাকতো সে। গত ১০ই মে শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে বাড়ী পিছনে বাঁশ ঝাড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত মোকারম হোসেন।  প্রচন্ড ব্যাথা নিয়েরশারীরিকভাবে অসুস্হ অবস্হায় শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়ীতে ফিরে ঘটনা জানায়। এব্যাপারে চাচা রাব্বিল আলামিন (২১) বাদী হয়ে ওই দিনই নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ (সংশোধন ২০২৫) এর  ৯(১) ধারায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং-১১।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

২

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৫

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

  • company_logo