ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে শনিবার (৬ জুন) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই মাদক সেবিকে আটক করে থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত প্রত্যেক জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চাটমোহর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় শনিবার দুই মাদক সেবীকে আটক করে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করলে আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের আগামীকাল রবিবার পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে।
আটককৃতরা হলেন, চাটমোহর পৌর সদরের কাজীপাড়া মহল্লার লেবু আলী শেখের ছেলে শরিফুল ইসলাম (৩৫) ও মধ্যশালিকার মৃত আমিরুল শেখ এর ছেলে নয়ন শেখ (৩৫)। এসময় আটককৃতদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, উপজেলা প্রশাসন ও থানা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। মাদক সেবী ও ব্যবসায়ীদের তথ্য দিয়ে থানা পুলিশ অথবা উপজেলা প্রশাসনকে সহযোগিতার অনুরোধ জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

মন্তব্য (০)