• সমগ্র বাংলা

নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : বর্ষা মৌসুমকে সামনে রেখে নড়াইলে ডেঙ্গুর প্রকোপ কমানো এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার লক্ষ্যে ব্যাপক জনসচেতনতা ও জনসম্পৃক্ততা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উপলক্ষে  শনিবার (৬ জুন) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ সকাল ১০টায় নড়াইল সদর হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। র‌্যালি অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।

নড়াইল সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সচেতন ও উদ্বুদ্ধ করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যতিক্রমী ও সময়োপযোগী এই সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক, আব্দুল সালাম, নড়াইল সদর হাসপাতাল তত্ত্বাবধায়ক, ডা. আব্দুল গাফফার, সিভিল সার্জন, ডা. মো. আব্দুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  টিএম রাহসিন কবীর,নড়াইল প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুর রশিদ লাবলু।

এছাড়াও বিভিন্ন সরকারী-বেসরকারি কর্মকর্তা, সিভিল সোসাইটির প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে সদর হাসপাতাল চত্বরে  পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে নড়াইল জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশীদ বলেন,"বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা থাকে। তাই আগেভাগেই এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে এবং নাগরিকদের সচেতন করতেই আমাদের এই আয়োজন। ডেঙ্গু প্রতিরোধে কেবল প্রশাসনের চেষ্টা যথেষ্ট নয়, প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে। এই কর্মসূচি সফল করতে আমরা সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আগামীতে জেলা জুড়ে ডেঙ্গু বিরোধী এই সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo