ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট-সিপিএল এ চ্যাম্পিয়ন হয়েছে মানতাশা ডায়াগনস্টিক সেন্টার।
শুক্রবার (০৫ জুন) বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় তারা ৩৩ রানে বন্ধন ক্রিকেট ক্লাবকে পরাজিত করে।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মানতাশা ডায়াগনস্টিক সেন্টার ১৩ ওভার ৩ বলে ৭ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে সজিব ২৩ ও মুজাহিদ ১৭ রান সংগ্রহ করেন। বন্ধন ক্রিকেট ক্লাবের পক্ষে অর্জুন হ্যাট্টিক সহ ৩টি, মাজিদুল ৩টি ও মিরাজ ২টি উইকেট লাভ করেন।
৯০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বিধ্বংসী বোলিংয়ে ১২ ওভার ২ বলে মাত্র ৫৬ রানে গুটিয়ে যায় বন্ধন ক্রিকেট ক্লাবের ইনিংস। দলের পক্ষে নয়ন ও ইমরান ৯ এবং বাবলু ৭ রান সংগ্রহ করেন। মানতাশা ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে রাকিব ৪টি, সজিব ৩টি ও হাবিব ২টি উইকেট লাভ করেন।
খেলা শেষে দুই দলের খেলোয়ারদের হাতে চ্যাম্পিয়ন-রানারআপ ট্রফি সহ অন্যান্য পুরস্কার তুলে দেন অতিথিরা। এতে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী। বিশেষ অতিথি ছিলেন, চাটমোহর স্পোর্টস একাডেমির আহ্বায়ক তৌহিদুল ইসলাম তাইজুল, জাতীয়তাবাদি ক্রীড়া দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফ হেলাল, চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা।
চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাব্বির রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সভাপতি রাসেল শেখ।
ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মানতাশা ডায়াগনস্টিক সেন্টারের সজিব সিংহ। একইদলের আরিফ টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান, রাকিব সেরা বোলার, আরিফ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
উদিয়মান খেলোয়ার নির্বাচিত হয়েছেন বন্ধন ক্রিকেট ক্লাবের সজিব এবং সেরা টিম ম্যানেজমেন্ট হয়েছেন সোহাগ।
এছাড়াও অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাওয়ায় চাটমোহরের তিন কিশোর শুদ্ধ, কাব্য ও মারুফ কে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২৬ মে উপজেলার ৬টি দল নিয়ে শুরু হয় টি-টোয়েন্টি ঘরানার চাটমোহর প্রিমিয়ার লীগ ক্রিকেট। টুর্নামেন্টের আয়োজন করে চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশন।
চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাব্বির রহমান বলেন, আমাদের চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নে অনেক প্রতিভাবান খেলোয়ার আছে। পর্যাপ্ত সুযোগের অভাবে তারা সামনে আসতে পারে না। তাদের তুলে আনতে আমাদের এই প্রচেষ্টা।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় রু...
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনত...
কক্সবাজার প্রতিনিধি: সেন্টমার্টিন দ্বীপের দক্ষিন পাড়ার ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে রি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসি...

মন্তব্য (০)