ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি'র কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু বলেছেন, প্রকৌশলীদের ঘুষ খাওয়া ডিপার্টমেন্ট বলা হয়। শুধু প্রকৌশলীরা ঘুষ খায়না। তবে অস্বীকার করার উপায় নেই। টপ সারিদের ঘুষের ডিপার্টমেন্ট বলা হয়।
তিনি ইহকাল এবং পরকাল স্মরন করিয়ে প্রকৌশলীদের উদ্দেশ্যে বলেন, এখনকার বেতন কাঠামোয় ঘুষ ছাড়াই সংসার পরিবার চালানো যায়। দক্ষ এবং স্বচ্ছতা এই দুটো জিনিষ নিয়ে কাজ করলে দেশ জাতি সরকার সৎ মানুষদের মূল্যায়ন করবে।
আজ শুক্রবার ৮ নম্বর উপশহরে আইইবি'র দিনাজপুর কেন্দ্রের নিজস্ব জমিতে প্রস্তাবিত ১০ তলা ভবনের আংশিক নির্মিত ভবন ফিতা কেটে, বেলুন উড়িয়ে এবং ফলক উম্মোচন উদ্বোধন করেছেন তিনি।
বৃক্ষরোপন শেষে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু।
এতে সভাপতিত্ব করেন আইইবি দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মাহবুবুল আলম খান। বক্তব্য দেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মনজুর মোরশেদ, প্রকৌশলী শেখ আল আমিন, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, প্রকৌশলী এ.টি.এম. তানবীর-উল হাসান তমাল এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী সাব্বির মোস্তফা খান, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক প্রধান নির্বাহী প্রকৌশলী নুর ইসলাম তুষার, কুমিল্লা আইইবি'র কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল রাজ্জাক, কেন্দ্রীয় ভিসি আব্দুল আল মামুন, সহকারী সম্পাদক সাব্বির আলম ওসমানি, কেন্দ্রীয় সম্পাদক আসাদুজ্জামান চুন্নু, হাবিপ্রবি'র আইটি প্রকৌশলী সৈকত আলী, আইইবির সম্পাদক মাসুদুর রহমান ও হাবিপ্রবি'র শিক্ষক মিজানুর রহমান।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

মন্তব্য (০)