• সমগ্র বাংলা

নাফনদীতে ৬৪ বিজিবি’র অভিযান: ইয়াবা, ৫১৫ টি গুলি, জি থ্রি রাইফেলসহ গোলাবারুদ জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: নাফনদীতে অভিয়ান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার করেছে ৬৪ বিজিবি উখিয়া ব্যাটলিয়ন। 

৩ জুন বুধবার  দুপর সোয়া ২ টার সময় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নাফনদী সংলগ্ন বাহিরের প্যারা এলাকার এসব জব্দ করা হয়। 

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লে কর্নেল মো: জহিরুল ইসলাম বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে  এক প্রেস বিজ্ঞাপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি এতে উল্লেখ করেন, 

৩ জুন   দুপর সোয়া ২ টার সময়  উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনস্থ পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাহারপাড়া নামক স্থানের সীমান্তবর্তী নাফ নদীর শুন্য লাইনের নিকট মিয়ানমার হতে জেলের বেশে  হঠাৎ করে নৌকা যোগে  কয়েকজন অস্ত্রধারী সশস্ত্র গ্রুপের উপস্থিতি লক্ষ্য করা যায়। উক্ত সময়ে টহলরত ৬৪ বিজিবির বিশেষ দল তাৎক্ষণিকভাবে নাফ নদী  সংলগ্ন বেরিবাধে অবস্থান নেয় এবং  অস্ত্রধারী সশস্ত্র গ্রুপের উপরগুলি বর্ষণ করে। পরবর্তীতে সশস্ত্র গ্রুপটি কয়েক রাউন্ড ফায়ার করে নৌকা রেখে নাফ নদীতে ঝাঁপ দিয়ে  মিয়ানমারে পালিয়ে যায়।  পরবর্তীতে বিজিবি টহল দল  তাদের অবস্থানরত নৌকাটি আটক করে তল্লাশী করে।

উক্ত নৌকায় একটি জি থ্রি রাইফেল,  ৫১৫ রাউন্ড গুলি,  জি থ্রি খালি ম্যাগাজিন ৩ টি, খালি ফাইবার ম্যাগাজিন ৩ টি, জি থ্রি পোচেস ১ টি, বাটন মোবাইল, এয়ারটেল সিম, সিগারেট, লুঙ্গি, গেঞ্জি ও  ৪০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  

৬৪ বিজিবি অধিনায়ক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে  আরো জানান,  গত ৩০ মে  বিকাল পৌনে ৬ টার সময় টেকনাফ উপজেলার হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাব্যিক চর নামক স্থান যে সশস্ত্র দলটি অপর দুইজন জেলে বেশধারী রোহিঙ্গার  নিকট হতে ফায়ার করে ইয়াবা ছিনিয়ে নেয় ওই একই সশস্ত্র দল  পালংখালী বিওপির ৩ জুন এর ঘটনায় উপস্থিত ছিল।

এ ব্যাপারে সীমান্তে বিজিবি’র জনবল ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। সীমান্তে বসবাসরত সদস্য সকল জনসাধারণ এবং জেলেদের জান মালের নিরাপত্তায়  বিজিবি সদা প্রস্তুত রয়েছে  বলেও জানান তিনি।

মন্তব্য (০)





  • company_logo