• সমগ্র বাংলা

সাতকানিয়ার ধর্মপুরে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত একাধিক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের চাঁন্দের পাড়া এলাকায় চলাচলের রাস্তা ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে সংঘটিত এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে জামাল হোসেন (৫৫), সুমন (৩২)সহ তাদের পরিবারের কয়েকজন সদস্য গুরুতর আহত হন। আহতদের স্বজনদের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন তাদের ঘরবন্দী করে রাখায় তাৎক্ষণিক চিকিৎসা নিতে পারেননি। পরে স্থানীয়দের সহযোগিতা ও পুলিশের উপস্থিতিতে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এ ঘটনায় এক পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে তারা প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগ তুলেছে।

তবে অভিযুক্ত পক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ঘটনাটি একপাক্ষিকভাবে উপস্থাপন করা হয়েছে। তাদের ভাষ্যমতে, দীর্ঘদিনের বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষের ঘটনা ঘটে। তারা অভিযোগ করেন, জামাল হোসেন ও তার সমর্থকরাই তাদের ওপর হামলা চালিয়েছে। এতে তাদের পরিবারের কয়েকজন সদস্যও আহত হয়েছেন। অভিযুক্ত পক্ষের একজন নিজেকে প্রতিবন্ধী উল্লেখ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উভয় পক্ষের বক্তব্য ও অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo