• সমগ্র বাংলা

লালমনিরহাট পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাব্যতা যাচাই

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর পরিদর্শন করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান।

আজ বৃহস্পতিবার সকালে তিনি লালমনিরহাট জেলার বন্ধ হয়ে হয়ে মোগলহাট স্থলবন্দরটি সরেজমিনে পরিদর্শন করেন।

এ বন্দরটি পুনরায় চালু করে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য সৃষ্টি, ও এর অবকাঠামো নির্মাণ। পুনরায় রেলপথ চালু। নদীপথে সেতু নির্মাণ সহ বিভিন্ন স্থাপনা তৈরি ও বন্দরটি পুনরায় চালু করা যায় কিনা তা খতিয়ে দেখেন। এ সময় তার সাথে লালমনিরহাট জেলা প্রশাসক মুহ:রাশেদুল হক প্রধান,জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক সহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, লালমনিরহাট সদর আসনের সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর ঐকান্তিক উদ্যোগে দীর্ঘদিন বন্ধ থাকা এ স্থলবন্দরটি চালুর ব্যাপারে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। আজকের পরিদর্শন শেষে সরকারের কাছে প্রতিবেদন দেয়া হবে। এবং পর্যায়ক্রমে এ বন্দরটি চালুর ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo