ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় আত্রাই নদীতে তলিয়ে নিখোজ দুই ভাইয়ের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। আজ বুধবার দুপুরে মর্মান্তিক ওই ঘটনা ঘটে।
মান্না ইসলাম (৪৫) এবং তার ছোট ভাই সাদ্দাম ইসলাম (৩২) ঢাকার মিরপুর-১১ নম্বর এলাকার বাসিন্দা মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, ঈদের ছুটি কাটাতে বড় ভাই মান্না ইসলামকে সাথে নিয়ে গত ৩১ মে রবিবার দিনাজপুরের চিরিরবন্দরে শ্বশুরবাড়ীতে বেড়াতে এসেছিল ছোটভাই সাদ্দাম ইসলাম। আজ বুধবার দুপুরে খানসামার খামারপাড়ার জোয়ার কালীর বাজার এলাকায় লিচুর বাগানে পরিবারসহ বেড়াতে যান তারা। দুপুর ১টার দিকে শখের বসে আত্রাই নদীতে গোসলে নামে তারা। স্রোতের টানে নদী থেকে বালুর তোলার গর্তে তলিয়ে যায় ২ ভাই। এসময় স্বজনদের চিৎকারে উদ্ধারের চেষ্টা চালায় স্হানীয়রা। খবর পেয়ে উদ্ধারে অংশ নেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। বিকাল ৩টার দিকে ২ ভাইকে মৃত অবস্হায় উদ্ধার করেছে তারা।
খানসামা থানার উপ পরিদর্শক আবু বক্কর সিদ্দিক জানান, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ তুলে দিয়েছেন তারা।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...
দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

মন্তব্য (০)