ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ৩য় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অধির মনিদাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী উপজেলার দরগ্রাম এলাকার মৃত রাজেন্দ্র মনিদাস এর পুত্র অধির মনিদাস (৫২)।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোশাররফ হোসেন মঙ্গলবার (২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার দরগ্রাম এলাকার ভুক্তভোগী ১০ বছর বয়সী ওই শিশু স্থানীয় দড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সোমবার ১ জুন দুপুরে শিশুটি তার গ্রামের মৃত জোরান চন্দ্র মনিদাসের মালিকানাধীন একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের সময় অভিযুক্ত অধির মনিদাস শিশুটিকে গোসল করাকালীন মাথায় শ্যাম্পু লাগানোর সময় ধর্ষনের চেষ্টায় তাহার বুকে হাত দেয় ও বুকে চেপে ধরিয়া ধর্ষণের চেষ্টা করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা নেপাল মনিদাস সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা হিসেবে তা গ্রহণ করে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানায়, এ ঘটনায় সাটুরিয়া থানার মামলা নং ১, তারিখ ২ জুন ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০২৫) এর ৯(৪)(খ) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। অভিযুক্ত অধির মনিদাসকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

মন্তব্য (০)