প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় পুকুরের পানিতে ডুবে লামিয়া নামে একজন শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। আজ রবিবার মৃত্যুর ওই দুর্ঘটনা ঘটে।
লামিয়া (১২) খামারপাড়া ইউনিয়নের নেউলা এলাকার আদর্শ গ্রামের লিটন ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান লামিয়া কোরআনের হাফেজার ছাত্রী ছিলো। রোববার ভোরে ফজরের নামাজ আদায় করেন। সকাল ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে পরিবারের কয়েকটি হাঁস তাড়িয়ে বাড়ীতে আনার সময় অসাবধানতাবশতঃ পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। সাঁতার না জানা থাকায় প্রাণ হারাতে হয়েছে তাকে।
তাকে মৃত বলে ঘোষনা করেছেন উপজেলার পাকেরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

মন্তব্য (০)