• সমগ্র বাংলা

পাবনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের  সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের চেয়াম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন। 

রোববার (৩১ মে) সকাল ১১টায় চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি'র আয়োজনে বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামে তাঁর নিজ বাসভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় অবদান, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়ন ও জাতীয়তাবাদী রাজনীতিতে তাঁর অবিস্মরণীয় অবদান নিয়ে আলোচনা করা হয়। বক্তারা তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ: বাড়িঘরে হামলা-ভাঙচুর, অগ্...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খা...

বগুড়া প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জ...

image

বোচাগঞ্জে লিচুর প্রলোভনে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে লিচু দেয়ার প্রলোভন...

image

জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী: ফরিদপুরে ৫০০ অসহায় ম...

ফরিদপুর প্রতিনিধি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত...

image

বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএস...

বগুড়া প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর ইবন...

  • company_logo