• সমগ্র বাংলা

নড়াইলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ঊষার আলো সূর্যসংঘ সংগঠনের আয়োজনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবং মেডিকেল কলেজে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়। 

শনিবার বেলা ১১ টায় নড়াইল সদর উপজেলা হল কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি, তরুণ কবি ও কলামিস্ট মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ'র সঞ্চালনায় প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ধর্মতত্ত্ব অনুষদের সাবেক ডিন ড. আকবর মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক ড. মো: ছায়েম আলী খান, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা আলমগীর হুসাইন, প্রকৌশলী গোলাম রাব্বি, শিক্ষাবিদ ও সমাজসেবক মোঃ আবু মুসা ও বিশিষ্ট ব্যবসায়ী আনিসুল আজম। 

সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক খান মাসুম বিল্লাহ, আমিরুল ইসলাম রানা, আল আমিন মণ্ডল, এস এম তন্ময় রেজা, আবির, তাফহিম, মুজাহিদ, বায়েজিদ খন্দকার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক কথা বলেন এবং তাদের ভবিষ্যতে ভালো মানুষের জন‍্য অনুপ্রাণিত করে।

সংগঠন টি ২০১৭ সাল থেকে নড়াইল জেলার কৃতী শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানটি আয়োজন করে আসছে সংগঠনটি। এ বছর বিশ্ববিদ্যালয়, মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর ১৩০ জন।

মন্তব্য (০)





image

লালমনিরহাটে মোবাইল কোর্ট অভিযান: ৯ মামলা ও জরিমানা আদায়

লালমনিরহাট প্রতিনিধি: যাত্রী হয়রানি বন্ধ ও সড়ক নিরাপত্তা নিশ...

image

জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম আজও মানুষের অনুপ্রেরণার ...

ফরিদপুর প্রতিনিধি: "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে...

image

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা সহ প্রতিটি ক্ষেত্রে এগিয়...

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহ...

image

পাবনায় এসএসসি ২০০১ ব্যাচের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধিঃ দীর্ঘ ২৫ বছর পর প্রাণের টানে বন্ধুদের বন্ধন...

  • company_logo