ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : নড়াইলে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।
আজ শনিবার (৩০ মে) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ জাফল, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান আলেক,বিএনপি নেতা শাহরিয়ার রিজভি জজ, নড়াইল জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুল হক,যুবদল সভাপতি মশিয়ার রহমান , ছাত্রদল আহবায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ অন্যান্য বক্তারা বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনন্য সাধারণ দেশপ্রেম ও আদর্শে উজ্জীবিত হয়ে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।" স্বৈরাচার ও দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য তারা নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ।##
লালমনিরহাট প্রতিনিধি: যাত্রী হয়রানি বন্ধ ও সড়ক নিরাপত্তা নিশ...
ফরিদপুর প্রতিনিধি: "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহ...
পাবনা প্রতিনিধিঃ দীর্ঘ ২৫ বছর পর প্রাণের টানে বন্ধুদের বন্ধন...

মন্তব্য (০)