ফাইল ছবি
বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি তবে তাদের বাড়ি নওগাঁয় বলে জানা যায়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা যায়, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। এছাড়াও অপর মোটরসাইকেলে থাকা আরো ২ জন আহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

মন্তব্য (০)